বাসের ধাক্কায় প্রাণ গেল তিন কলেজ শিক্ষার্থীর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৫
১০:৫৫ পূর্বাহ্ণ
142 ভিউ

বাসের ধাক্কায় প্রাণ গেল তিন কলেজ শিক্ষার্থীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১০:৫৫ 142 ভিউ
মাগুরায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সাজিম (১৯), জয় (২০) এবং রবিন (২০) নামে হাজিপুর সম্মিলনী কলেজের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর হাওড় এলাকায় এ ঘটনা ঘটে। এরা হলেন- মাগুরা সদর উপজেলার সাজিম কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল হোসেনের ছেলে, জয় বরইচারা গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে এবং রবিন হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে। জানা যায়, মাগুরা শহর থেকে একটি মোটরসাইকেলে চড়ে গ্রামের বাড়ি ফিরছিলেন তারা। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর হাওড় এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয় এবং রবিনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত সাজিমকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাজিমের পরিবারের সদস্যরা জানান, মাগুরা শহরের কাউন্সিলপাড়ায় রাজিব স্যারের কাছে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিলেন সাজিম। একই সময়ে সহপাঠী রবিন আরেক বন্ধু জয়কে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা সাজিমকে দেখে মোটরসাইকেলে উঠিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর পথে দুর্ঘটনায় পড়ে। মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সিদ্ধার্থ সাহা জানান, ঘাতক পরিবহণটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী