বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৬:৫৭ 72 ভিউ
বগুড়া শহরের কইপাড়ায় নববধূ আফিয়া আকতার শম্পার (১৯) গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামীই তাকে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ। এ ঘটনায় এলাকাবাসী তার স্বামী রিয়াজুল জান্নাতকে আটক করে পুলিশে দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শম্পা কাহালু উপজেলার মুরইল পোড়ামারা গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে। স্বজনরা অভিযোগ করেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাসখানেক আগে শম্পা বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করে রিয়াজুল জান্নাতকে। বিয়ের পর তারা শহরের কইপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করে। কিন্তু কিছু দিনের মধ্যে যৌতুকলোভী স্বামী রিয়াজুলের আসল রূপ বেরিয়ে পড়ে। রিয়াজুল শম্পার বাবার কাছ থেকে ৬ লাখ টাকা ও একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল যৌতুক হিসেবে এনে দিতে চাপ দিতে থাকে। কিন্তু এতে নববধূ শম্পা অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতনের খড়গ নেমে আসে। ওই যৌতুকের জন্য তাকে মারধর করতে থাকে। এরই ধারবাহিক নির্যাতনের এক পর্যায়ে রোববার সন্ধ্যায় শম্পাকে তার স্বামী গলায় ফাঁস দিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে বলে স্বজনদের অভিযোগ। শম্পার এক চাচা বলেন, হত্যার ২০ মিনিট আগে শম্পা তার বাবাকে ফোন দিয়ে বলেছিল ‘বাবা স্বামী আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, তুমি আমাকে বাঁচাও।’ এরপর তারা কইপাড়ায় ওই ভাড়া বাড়িতে এসে দেখে শম্পার লাশ পড়ে আছে। পরে স্বজনদের চিৎকার শুনে এলাকাবাসী এসে বাড়ির জানালার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শম্পার লাশ দেখতে পান। এলাকাবাসী শম্পাকে হত্যার অভিযোগে তার স্বামী রিয়াজুল জান্নাতকে আটক করে রাখেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। সেইসাথে তার স্বামী রিয়াজুলকে আটক করে থানায় নিয়ে যায়। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, শম্পার রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকাবাসী তার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নামান। তিনি আত্মহত্যা করেছেন না কি তাকে তার স্বামী মেরে ফেলেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় তার স্বামী রিয়াজুল জান্নাতকে আটক করে থানা নেওয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে