বাংলা বলায় আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ জুলাই, ২০২৫
৬:৪০ পূর্বাহ্ণ
283 ভিউ

আরও খবর

নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

বাংলা বলায় আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ৬:৪০ 283 ভিউ
বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলায়। রাজস্থানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে ধরা পড়েন মালদার কালিয়াচকের ২১ বছর বয়সি যুবক আমির শেখ। পরিবারের দাবি, বৈধ ভোটার আইডি ও আধার কার্ড থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে রাজস্থান পুলিশ এবং দুই মাস ধরে জেল হেফাজতে রাখে। সবচেয়ে বিস্ময়করভাবে, আদালতের কোনো রায় ছাড়াই তাকে বিএসএফের সহায়তায় সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আজ শুক্রবার বাংলাদেশের এক অজ্ঞাতনামা এলাকা থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আমির শেখকে দেখা যায় কাঁদতে কাঁদতে বলছেন, ‘আমি ভারতীয়। আমাকে আমার ঘরে ফিরিয়ে দিন।’ ভিডিওটি ছড়িয়ে পড়তেই জালালপুরসহ মালদার বিস্তীর্ণ এলাকায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়। পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার খোঁজে তিন মাস আগে রাজস্থানে গিয়েছিলেন আমির। সেখানেই দুই মাস আগে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরিবারের দাবি, একাধিক ভারতীয় পরিচয়পত্র দেখানোর পরও তাকে বিদেশি তকমা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আমিরের বাবা জেমস শেখ বলেন, ‘ভিডিও দেখে নিশ্চিত হয়েছি, ও আমার ছেলে। ওর সব বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে। তবু যদি ভারতীয় নাগরিকদের এভাবে বাংলাদেশে পাঠানো হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?’ এ ঘটনা ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। আজ আমিরের বাড়িতে গিয়ে দেখা করেন পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সম্পাদক আসিফ ফারুক। তিনি বলেন, ‘এটা কেবল একটি পরিবারের নয়, গোটা বাংলার অপমান। এ ঘটনা নিছক প্রশাসনিক ভুল নয়, এটা একটি চরম মানবাধিকার লঙ্ঘন।’ জেলা প্রশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, এ ঘটনা স্পষ্টভাবে দেখায়, কীভাবে ভাষা, ধর্ম ও অভিবাসন-পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বাংলাভাষী মুসলিম শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে বিদ্বেষমূলক আচরণ এখন উদ্বেগজনক বাস্তবতায় পরিণত হয়েছে। এই ঘটনা শুধুই পশ্চিমবঙ্গের কোনো স্থানীয় ঘটনা নয় বরং ভারতের ধর্মনিরপেক্ষতা, নাগরিক অধিকার এবং অভ্যন্তরীণ সংহতির প্রতি এক ভয়াবহ সংকেত। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখন সময়ের দাবি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন