বাংলাদেশিসহ মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশিসহ মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ | ৫:২৮ 46 ভিউ
মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রসীমায় ডুবে গেছে। নৌকাটিতে মোট ৯০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশিসহ মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। রবিবার (৯ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল দেশটির কর্তৃপক্ষের বরাতে জানায়, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া মিয়ানমারের এক নারীর মরদেহ সাগর থেকে পাওয়া গেছে। কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আদজিল আবু শাহ জানান, অভিবাসনপ্রত্যাশী এই দলটি প্রায় ৩০০ জনের ছিল। প্রথমে সবাইকে একটি বড় জাহাজে তোলা হয়, পরে মানবপাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেয়—প্রতিটি নৌকায় প্রায় ৯০ জন করে ছিলেন। তিনি আরও জানান, এর মধ্যে একটি নৌকা ডুবে গেছে, তবে বাকি দুটি নৌকার অবস্থান এখনো জানা যায়নি। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তিনজন মিয়ানমারের, দুইজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি নাগরিক। পুলিশ কর্মকর্তা আদজিল আরও জানান, প্রায় এক মাস আগে এই অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন এবং প্রত্যেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছেন। নিখোঁজদের সন্ধান ও বাকি দুটি নৌকা শনাক্তে উদ্ধার অভিযান চালানো হবে বলেও তিনি জানিয়েছেন। সূত্র: মালয়মেইল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের