বড় জয়ে প্রিমিয়ার লিগের এক ম্যাচের দূরত্বে হামজার শেফিল্ড – বর্ণমালা টেলিভিশন

বড় জয়ে প্রিমিয়ার লিগের এক ম্যাচের দূরত্বে হামজার শেফিল্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:০৩ 142 ভিউ
একটা বড় সময় ধরে চ্যাম্পিয়নশিপের শীর্ষে থেকেও সরাসরি প্রিমিয়ার লিগে যাওয়া হয়নি হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। ঘুরপথে যেতে হচ্ছে। তবে সে পথে এবার তরতরিয়েই এগোচ্ছে দলটা। প্লে অফের সেমিফাইনালের দুই লেগে ব্রিস্টল সিটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছেন হামজারা। প্রথম লেগে ৩-০ গোলের জয়ের পর দ্বিতীয় লেগেও একই ব্যবধানের জয় পায় দলটা। প্রথমার্ধে কিফার মুর গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন। ডিসেম্বরের ২১ তারিখের পর এটিই ছিল তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় গুসতাভো হামার একটি গোল করেন। পরে ক্যালাম ও'হেয়ার শেষ গোলটি করেন। এ জয়ে শেফিল্ড ইউনাইটেড ফাইনালে উঠে গেছে। তারা এখন ফাইনালে ওয়েম্বলিতে খেলবে সান্ডারল্যান্ড অথবা কভেন্ট্রির বিপক্ষে। মঙ্গলবার সান্ডারল্যান্ডের মাঠে দ্বিতীয় লেগ হবে। প্রথম লেগে সান্ডারল্যান্ড ২-১ গোলে এগিয়ে আছে। খেলা শেষে কোচ ক্রিস ওয়াইল্ডার সব বাঁধ তুলে দিলেন শিষ্যদের ওপর থেকে। তিনি বলেন, ‘এমন রাতগুলো উপভোগ করতে হবে। এই মৌসুম আমাদের জন্য খুব কঠিন ছিল। আজকের মতো একটি রাত ছেলেদের অনেক আত্মবিশ্বাস দেবে। আমি খেলোয়াড়দের বলেছি নিজেদের যত্ন নিতে। কিন্তু তারপর ভাবলাম, আমি যদি খেলোয়াড় হতাম, আজ কি একটি বিয়ার খেতাম? ১০০ ভাগ খেতাম!’ ওয়াইল্ডার আগেও শেফিল্ড ইউনাইটেডের কোচ ছিলেন। তখন তিনি দলকে লিগ ওয়ান থেকে প্রিমিয়ার লিগে তুলেছিলেন। এবার তিনি চান প্লে-অফ অভিশাপ কাটাতে। কারণ, আগে ৯ বার প্লে-অফ খেলেও শেফিল্ড কখনোই জিততে পারেনি। তিনি বলেন, ‘আমরা যেই দলকেই ফাইনালে পাই, তাদের সম্মান জানাবো। এটা এক ম্যাচের লড়াই। ওয়েম্বলির ফাইনাল সব রকম উত্তেজনা নিয়ে আসে। কিন্তু আমাদের ঠিক ভারসাম্য রাখতে হবে।’ এই মৌসুমে শেফিল্ড ইউনাইটেড ৯০ পয়েন্ট পেয়েও সরাসরি প্রমোশন পায়নি। আগেই লিডস ও বার্নলি প্রিমিয়ার লিগে উঠে গেছে। এবার তাদের দেখানো পথে যেতে চায় ইউনাইটেড।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোহেল ও তার স্ত্রীর বিচার শুরুর বিষয়ে শুনানির দিন ধার্য হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮ ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫ সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় টানা দুই সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কারণ কী? কোন রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় গ্রুপ ‘বি’? কুরবানি কবুল না হওয়ার ভয়াবহ ৫ ভুল— নিয়ত ঠিক না হলে সব আমলই ব্যর্থ! স্বস্তি সাধারণ করদাতাদের, করমুক্ত আয়সীমা বাড়ল দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার ২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল? টানা দু’দিন কমার পর ফের বাড়ল তেলের দাম ইরানের সঙ্গে আলোচনা ‘বর্ডারলাইনে’ আছে: ট্রাম্প এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি দিল ইরান ঘুচবে কি দুঃখ তিস্তাপারে