বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা

বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ | ৬:৫৩ 25 ভিউ
দুই দশকের ক্যারিয়ারে বহু নাটকে অভিনয় করলেও তানজিকা আমিন নতুন করে আলোচনায় আসেন আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’-এর মাধ্যমে। এরপর থেকে কাজের প্রস্তাব বেড়েছে বহুগুণ, তবে গড্ডালিকা প্রবাহে গা ভাসাননি অভিনেত্রী। বেছে বেছে কাজ করাই এখন তার ব্রত। সেই ধারাবাহিকতায় বছর শেষে ভক্তদের জন্য জোড়া সুখবর নিয়ে আসছেন তানজিকা। চলতি ডিসেম্বরেই দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দুটি ওয়েব ফিল্ম— ‘ডিমলাইট’ ও ‘অমীমাংসিত’। একেবারে ভিন্ন দুটি চরিত্রে নিজেকে ভাঙা-গড়ার খেলায় মেতেছেন এই অভিনেত্রী। বছর শেষে এমন ধামাকা নিয়ে তানজিকা উচ্ছ্বসিত। তিনি বলেন, “বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া আমার জন্য আনন্দের। প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক কেমন নেন সেটাই এখন দেখার বিষয়।” বিতর্কিত ‘অমীমাংসিত’ ও সাংবাদিক চরিত্র রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দুই বছর আগে শুটিং হলেও সেন্সর জটিলতায় এতদিন আটকে ছিল এটি। অবশেষে এই ডিসেম্বরেই ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাচ্ছে আলোচিত ছবিটি। এখানে তানজিকাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়, আর তার স্বামীর চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ। এক রাতে সাংবাদিক দম্পতির খুন হওয়া এবং সেই হত্যার রহস্যই গল্পের কেন্দ্রবিন্দু। গুঞ্জন রয়েছে, এটি সাংবাদিক দম্পতি সাগর-রুনির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত। যদিও নির্মাতা পক্ষ বিষয়টি সরাসরি স্বীকার করেননি। চ্যালেঞ্জিং এই চরিত্র নিয়ে তানজিকা বলেন, “সাংবাদিক চরিত্রে অভিনয় করতে একটু বেগ পেতে হয়েছে। একে তো সাংবাদিক, তার ওপর চরিত্রটি ইতোমধ্যে প্রতিষ্ঠিত (বাস্তব ঘটনার ছায়া)। এই কাজটি নিয়ে সবার এত বেশি প্রত্যাশা যে, ভয় কাজ করছে। তবে আমার আত্মবিশ্বাস আছে। আশা করছি সিরিজটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।” মধ্যবিত্ত গৃহিণীর ‘ডিমলাইট’ অন্যদিকে ‘ডিমলাইট’ ওয়েব ফিল্মে তানজিকাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রূপে। এখানে তিনি তানিয়া নামের এক মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। গল্পটি মিডলাইফ ক্রাইসিস বা মধ্যবয়সের সংকট নিয়ে। এই ফিল্মে তার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। আগামী ১১ ডিসেম্বর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ডিমলাইট’। একটিতে রহস্যঘেরা সাংবাদিক, অন্যটিতে সাদামাটা গৃহিণী— বছর শেষে তানজিকার এই বৈচিত্র্যময় উপস্থিতি দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর