বগুড়ায় উদীচীর পরিবেশনে বাধা-ভাঙচুর, ৭ জন আহত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫
১১:১০ পূর্বাহ্ণ
184 ভিউ

বগুড়ায় উদীচীর পরিবেশনে বাধা-ভাঙচুর, ৭ জন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:১০ 184 ভিউ
বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর পূর্ব নির্ধারিত সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’র বাধা, হামলা ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় উদীচী ও সমমনা বিভিন্ন সংগঠনের সাত নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার বিকালে শহরের সাতমাথা ও শহিদ খোকন পার্কে এ ঘটনা ঘটে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, উদীচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পালটা পালটি কর্মসূচিতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ অবস্থান নেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বগুড়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাহিদুর রহমান বিপ্লব ও অন্যরা জানান, স্বাধীনতাবিরোধী অপশক্তি বারবার আমাদের জাতীয় সংগীতকে নিয়ে যড়যন্ত্র করে যাচ্ছে। লাখো শহিদের রক্তে লেখা আমাদের ইতিহাসে এই ধৃষ্টতা মেনে নেওয়া যায় না। জাতীয় সংগীত গাওয়ার অধিকার কেড়ে নেওয়ার এ অপচেষ্টাকে রুখতে বুধবার বিকাল সাড়ে ৫টা দিকে শহরের সাতমাথায় মুক্তমঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশেনের কর্মসূচি দেওয়া হয়। নির্ধারিত সময়ে নেতাকর্মীরা মুক্তমঞ্চে এসে প্রস্তুতি নেওয়ার সময় ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। তখন পুলিশের পরামর্শে তারা পাশেই দলীয় কার্যালয়ে যান। সেখানে বাধা পেয়ে শহিদ খোকন পার্কে সমবেত হন। কর্মসূচিতে উদীচী সভাপতি সোবহান মিন্নু, সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ছাত্র ইউনিয়নের সভাপতি বায়েজিদ রহমান, যুব ইউনিয়নের সভাপতি ফারহানা আকতার শাপলা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত