ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ৪০ জনের প্রাণহানি – বর্ণমালা টেলিভিশন

ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ৪০ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ November, ২০২৫ | ৬:৩০ 102 ভিউ
ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে। দেশের মধ্যাঞ্চলে মঙ্গলবার (৪ নভেম্বর) আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে প্রবল বৃষ্টি ও ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ফলে বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে এবং হাজারো মানুষ উদ্বাস্তু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রাদেশিক তথ্য কর্মকর্তা অ্যাঞ্জেলিজ অরং জানিয়েছেন, মঙ্গলবার রাত নাগাদ প্রাণহানির সংখ্যা ৪০ জনে পৌঁছেছে। তাদের ৩৯ জন ছিলেন সেবু প্রদেশের বাসিন্দা। পাশের দ্বীপ বোহোলে অপর একজন প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, উদ্ধারকাজ এখনও চলছে এবং নতুন তথ্য আসার সঙ্গে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পানিতে ডুবে ও ধসে পড়া ধ্বংসাবশেষে আঘাতে অধিকাংশ মানুষ মারা গেছেন। স্থানীয়ভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে ‘টিনো’। মঙ্গলবার সকালে আঘাত হানার পর কিছুটা দুর্বল হলেও, এখনও ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইছে এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। ঘূর্ণিঝড়টি ভিসায়াস দ্বীপমালা পেরিয়ে উত্তর পালাওয়ান হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে। দেশটির ভিসায়াস অঞ্চল, দক্ষিণ লুজন ও উত্তর মিন্দানাওয়ের কিছু এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবার সকালে ফিলিপাইনের সীমানা ত্যাগ করবে। সেবু শহরের বন্যার পানি মঙ্গলবার রাত নাগাদ কিছুটা নেমে এলেও, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ এখনও বন্ধ রয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। ফিলিপাইন রেডক্রসের প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা হাঁটুপানি পেরিয়ে নৌকায় করে দুর্গতদের উদ্ধারে কাজ করছেন। শহরের উত্তর উপকণ্ঠ লিলোয়ান এলাকায় বাড়িঘর ডুবে গেছে, কিছু জায়গায় কেবল ছাদ দৃশ্যমান। রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা পাগাসা জানায়, টাইফুন কালমেগির প্রভাবে ভিসায়াস ও আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। দুর্যোগের কারণে ১৮০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সমুদ্রগামী জাহাজগুলোকে নিরাপদ বন্দরে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি আরও সতর্ক করেছে, উপকূলীয় অঞ্চলে তিন মিটারের বেশি উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। অন্যদিকে, ভিয়েতনাম সরকার জানিয়েছে, তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির কেন্দ্রীয় অঞ্চলগুলোয় বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে, যেখানে গত এক সপ্তাহের ভারী বৃষ্টিতে অন্তত ৪০ জন মারা গেছেন এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। ফিলিপাইন প্রতিবছর গড়ে ২০টি ঘূর্ণিঝড় আঘাত হানে। গত সেপ্টেম্বরে সুপার টাইফুন ‘রাগাসা’ উত্তর লুজন অঞ্চল তছনছ করে দেয়, যার ফলে সরকারি বিভিন্ন দফতরের কাজ ব্যাহত ও শিক্ষা কার্যক্রম স্থগিত হয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি