প্রবীণদের সুস্থ রাখতে দূর করতে হবে একাকিত্ব – বর্ণমালা টেলিভিশন

প্রবীণদের সুস্থ রাখতে দূর করতে হবে একাকিত্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৬ | ৭:১৩ 47 ভিউ

প্রবীণদের সুস্থ ও ভালো রাখতে হলে তাঁদের একাকিত্ব দূর করা অপরিহার্য। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই উঠে এসেছে। আয়োজকদের মতে, প্রবীণদের ভালো রাখতে পরিবারের ভালোবাসা ও সান্নিধ্যের পাশাপাশি তাঁদের অভিজ্ঞতাকে সামাজিক কর্মকাণ্ডে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি চিকিৎসক এ কে আজাদ খান, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ সালেহউদ্দিন আহমেদ এবং কৃষিবিজ্ঞানী জহুরুল করিমকে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতার আদান-প্রদান বাড়ানোর ওপর জোর দেন।

চিকিৎসক এ কে আজাদ খান বলেন, “বাংলাদেশে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে। তাঁদের অবহেলা করার সুযোগ নেই। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও দক্ষতা সমাজের সম্পদ। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবীণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। তাঁদের ভালো থাকার জন্য শুধু অর্থসম্পদ যথেষ্ট নয়। প্রয়োজন পরিবারের ভালোবাসা, সন্তানদের সান্নিধ্য ও মানসিক সমর্থন।”

অনুষ্ঠানের সভাপতি ও সোসাইটির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, প্রবীণদের করুণার পাত্র হিসেবে না দেখে ভালোবাসা ও সম্মানের সঙ্গে দেখতে হবে। তিনি প্রবীণবান্ধব, নারী ও শিশুবান্ধব সমাজ গড়ার আহ্বান জানান। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ মন্তব্য করেন, “প্রবীণদের ভালো থাকার জন্য শুধু অর্থসম্পদ যথেষ্ট নয়। অনেকের অর্থ ও সম্পদ থাকলেও তাঁরা একাকিত্বে ভোগেন। তাঁদের প্রয়োজন পরিবারের ভালোবাসা ও সন্তানের সান্নিধ্য।” তিনি দেশে বিশেষায়িত জেরিয়াট্রিক সেবার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

কৃষিবিজ্ঞানী জহুরুল করিম বলেন, “জীবনের বড় একটি সময় কৃষির সঙ্গে জড়িত ছিলাম।” তিনি প্রবীণদের জন্য নিরাপদ আশ্রয় ও চিকিৎসার অপ্রতুলতার কথা তুলে ধরে সোসাইটির কার্যক্রম গ্রামে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন এবং প্রবীণদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা