প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার দাবি – বর্ণমালা টেলিভিশন

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৪ 154 ভিউ
সাউথ আফ্রিকাসহ সাউদার্ন আফ্রিকার দেশগুলোতে কর্মরত প্রায় তিন লাখ বাংলাদেশির সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে সাউথ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউদার্ন আফ্রিকা। একইসঙ্গে প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের দাবি জানায় সংগঠনটি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান সংগঠনের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন চয়ন। এক স্মারকলিপিতে আমজাদ হোসেন চয়ন বলেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে প্রেরণ এবং সংশ্লিষ্ট পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, ই-পার্সপোট সেবা চালু এবং নতুন পাসপোর্ট প্রদান ও নবায়ন ফি কমানো, দূতাবাসে সেবার মান উন্নয়ন এবং দ্রুততর করতে প্রবাসীদের মধ্য থেকে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ, দূতাবাসকে সিন্ডিকেট ও দালালমুক্ত করা, বিমানের টিকিটের দাম কমানোর আহ্বান করা হচ্ছে। এছাড়াও সাউদার্ন আফ্রিকার যে-সব দেশে দূতাবাস নেই সেসব দেশে অবিলম্বে কনস্যুলেট সেবা চালু, ঢাকার বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি-দুর্ব্যবহার বন্ধ করা এবং বাংলাদেশে সাউথ আফ্রিকার দূতাবাস স্থাপনের ব্যাপারে দ্রুত দ্বিপাক্ষিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয় সরকারের কাছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে