পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরতে চেয়েছিলেন মেসি – বর্ণমালা টেলিভিশন

পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরতে চেয়েছিলেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫ | ৫:৩৬ 158 ভিউ
একটা সময় ভাবা হচ্ছিল, হয়ত বার্সেলোনার হয়েই ক্লাব ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। ‘ওয়ান ক্লাব ম্যান’ হয়ে দৃষ্টান্ত গড়বেন। তবে সে ভাবনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। নানা নাটকীয়তার জেরে লিওনেল মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়েছে ২০২১ সালের আগস্টেই। পরে তিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন। তবে প্যারিসে মেসির সময়টা খুব স্বাচ্ছন্দ্যে গোল-অ্যাসিস্টের পসরা সাজালেও কোথাও গিয়ে সুর মিলছিল না। তাই প্যারিসে বছর দুয়েক কাটিয়ে মেসি পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। এখন খেলছেন মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরে যেতে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব না হওয়াতেই ইউরোপীয় ফুটবল অধ্যায়ের ইতি টানতে হয় তাকে। ‘সিম্পলি ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার বার্সেলোনায় আবার যাওয়ার আগ্রহ ছিল। আমি অবশ্য সবসময় এই ক্লাব থেকে যা আশা করেছি তাই পেতাম। কিন্তু এটা (বার্সায় পুনরায় যাওয়া) সম্ভব ছিল না তখন। ’ ‘এরপর এটার (নতুন ক্লাবে যোগ দেওয়া) সিদ্ধান্ত আমার পরিবারের কাছে চলে যায়। তাছাড়া সেসময় বিশ্বকাপ জেতাটাও এই সিদ্ধান্তে বড় অবদান রেখেছিল। আমি ইউরোপের ক্লাবে আর যাব না, এই বিষয়ে পরিষ্কার ছিলাম তখন। এমনকি সেখানকার কোনো ক্লাবেই যাব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম’-যোগ করেন বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সব শিরোপা জয় করা মেসি। ইন্টার মায়ামিতে সময়টা মন্দ কাটছে না মেসির। ২০২৩ সালের জুলাইয়ে যোগ দিয়ে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে জিতেছেন একটি করে লিগ কাপ ও সাপোর্টাস শিল্ড।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে