পয়েন্টম্যানের ভুলেই ১২ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫
১০:৪১ পূর্বাহ্ণ
144 ভিউ

পয়েন্টম্যানের ভুলেই ১২ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১০:৪১ 144 ভিউ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা জংশন এলাকায় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত হয়েছে। মূলত পয়েন্টম্যানের ভুল সিগন্যাল দেওয়ার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল ১২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে হওয়া এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার জেরে পয়েন্টম্যান্ট নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। এদিকে, লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি ক্রেন বামনকান্দা জংশন এলাকায় পৌঁছেছে। রেলওয়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে পাকশি বিভাগীয় পরিবহণ কর্মকর্তা হাচিনা খাতুন বলেন, গতকাল রাত থেকে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে রাজবাড়ী ও খুলনা থেকে দুটি ক্রেন আনা হয়েছে। পয়েন্ট ম্যানের ভুলের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়েই সিগন্যাল বা পয়েন্ট পরিবর্তন করেছে। ভুল করার বিষয়ে সত্যতা পেয়েছি। আশা করছি, দুপুর নাগাদ লাইনটি সচল করা সম্ভব হবে। ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশন থেকে বের হওয়ার কিছুদূর পরে গিয়ে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুইটি এক লাইন হতে অন্য লাইনের উপর চলে যায়। এ কারণে আপাতত পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভাঙ্গা বামনকান্দা রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রেনের সকল যাত্রী রাতে বিভিন্ন পরিবহণে করে নিজ নিজ চলে গিয়েছেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত