নির্মিত হয়েছে আটজন তারকাশিল্পী নিয়ে ঈদের বিশেষ নাটক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ মার্চ, ২০২৫
১০:২৭ পূর্বাহ্ণ
147 ভিউ

নির্মিত হয়েছে আটজন তারকাশিল্পী নিয়ে ঈদের বিশেষ নাটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:২৭ 147 ভিউ
জেট সংকুচিত করতে ইদানীং নাটকে অভিনয়শিল্পীর পরিমান অনেক কম থাকে। বিশেষ করে বাবা মা বা সিনিয়র শিল্পীদের উপস্থিতি অনেকাংশে নেই বললেই চলে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ‘একান্নবর্তী’ নামে ঈদের জন্য নির্মিত একটি নাটক। এটি নির্মিত হয়েছে আটজন তারকাশিল্পী নিয়ে। তারা হলেন দিলারা জামান, তারিক আনাম খান, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মনিরা মিঠু, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিংবাড়িতে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, এতে আমাদের দেশের একান্নবর্তী পরিবারের যে ঐতিহ্য তাই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘একান্নবর্তী পরিবার বলতে এখন কিছুই নেই। তারপরও এ ধরনের গল্প নিয়ে নাটক নির্মিত হলে আমরা হারানো ঐতিহ্য ফিরেও পেতে পারি।’ তারিক আনাম খান বলেন, ‘সত্যিকার অর্থে মহিন দর্শকের পালসটা বেশ ভালো বুঝে। যে কারণে আমাদের সংস্কৃতির নিজস্ব কিছু যে গল্প থাকে। তাই নিয়ে সে কাজ করার চেষ্টা করে। এটা অনুপ্রেরণা দেবারই মতো।’ মাসুম বাশার বলেন, ‘মহিনের কাজ মানেই জানান কথা একটি ভালো স্ক্রিপ্ট, একটি পরিবারের গল্প থাকবে।’ চিত্রলেখা গুহ বলেন, ‘সম্পর্কের নিয়মিত চর্চা থাকলে যে পরিবারও টিকে থাকে এই নাটকই তার দৃষ্টান্ত।’ নিলয় বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে কিংবদন্তী শিল্পীদের সঙ্গে একই নাটকে কাজ করতে পেরেছি।’ হিমি বলেন, ‘আমার কাছে মনে হয় আমরা সবাই একটি পরিবারের। সেই পরিবারটি মিলেই একান্নবর্তী পরিবারকে বাংলাদেশের ঘরে ঘরে ফিরিয়ে আনার চেষ্টাই এই নাটক।’ অভিনেতা নিলয় আলমগীরের ইউটিউব চ্যানেল ‘নাফ এন্টারটেইনম্যান্ট’-এ আগামী ঈদে নাটকটি প্রচার হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ