নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ জুলাই, ২০২৫
১১:০৩ অপরাহ্ণ
169 ভিউ

নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ১১:০৩ 169 ভিউ
অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে পরিবার বিয়ে দেওয়ার চেষ্টা করে। নিজের বিয়ে ঠেকাতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করে মেয়েটি। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের। জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) স্কুল ছুটির কিছু সময় পূর্বে কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রধান শিক্ষককে লিখিতভাবে জানায়, তাকে তার পরিবার ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা যায়, রুহি আক্তারকে এফিডেফিটের মাধ্যমে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করছে তার পরিবার। এ বিয়ে বুধবার (৩০ জুলাই) হওয়ার কথা। এদিকে বাল্যবিয়ে বন্ধ করার লিখিত আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পংকজ শর্মা জানান, আমি বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জানিয়েছি। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ফারুক মিয়াজী জানান, তিনি ঘটনাটি শুনেছেন, তিনি ওই শিক্ষার্থীর বাড়ি যাচ্ছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজন শেখের মোবাইল ফোনে কল করলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, ওই শিক্ষার্থীর সাহসী পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ। আমরা যেকোনো মূল্যে এ বাল্যবিয়ে রোধ করে মেয়েটিকে রক্ষা করব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন