নিজেকে এখনো আবেদনময়ী মনে করেন কারিনা কাপুর – বর্ণমালা টেলিভিশন

নিজেকে এখনো আবেদনময়ী মনে করেন কারিনা কাপুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ | ১০:৪৯ 130 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। বয়স ৪৫ ছুঁইছুঁই হলেও নিজেকে এখনো আবেদনময়ী মনে করেন এ অভিনেত্রী। চেহারায়া যদিও ইতোমধ্যে বয়সের ছাপ স্পষ্ট হচ্ছে কারিনার, তবে তা মানতে নারাজ তিনি। মনে করেন, ২৫-৩০ বছরে যেমন ছিলেন, এমনও তেমনই আছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে কারিনার সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের। অনুষ্ঠানমঞ্চে পরস্পর কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন দুজনকে। ২০০৭ সালে ‘জাব উই মেট’ ছবির পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল। হিসেব বলছে, তখন করিনার বয়স ২৭ বছর। এরপর ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খান পতৌদিকে। সম্প্রতি, হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে একান্ত কথোপকথনে কারিনা বললেন, ২০ বছরে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী। সাক্ষাৎকারে কথাপ্রসঙ্গে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’র কথা। জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগত তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে। তিনি বলেন, ‘এমন বহু অভিনয় শিল্পীকেই দেখা যাবে যারা কোনো নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে।’ বিষয়টিকে কারিনা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলি দেখতেই ভালোবাসি। আমার মনে হয়, এতে আমাকে আরও আবেদনময়ী দেখতে লাগে। যে কারণে চল্লিশে এসে নিজেকে আরও বেশি সুখী মনে করি। অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে বেশি। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়ে যায়নি, কারণ আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি। গত বছরই কারিনাকে দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’ এবং ‘ক্রু’ সিনেমাতে। এরপর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের সিনেমায়। তবে সেই সিনেমার নাম এখনো স্থির হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প