নিখোঁজ শিশু রাইসাকে হন্যে হয়ে খুঁজছে পরিবার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫
১১:০২ পূর্বাহ্ণ
126 ভিউ

নিখোঁজ শিশু রাইসাকে হন্যে হয়ে খুঁজছে পরিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ১১:০২ 126 ভিউ
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী রাইসা মনির (৯) খোঁজ এখনো মেলেনি। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটে। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ২৫ জনই শিশু। নিখোঁজ রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। সে তার পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুর এলাকায় থাকত। রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই আমরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ছুটছি। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি। পরিবার ভেঙে পড়েছে।’ তিনি বলেন, ‘আমরা সবার কাছে অনুরোধ করছি—যদি কেউ কোনো তথ্য পান, দয়া করে জানান। মোবাইল নম্বর-০১৯১৭-২৯৮৫৩৬।’ এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন। আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি