নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির শঙ্কা – বর্ণমালা টেলিভিশন

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৮ 78 ভিউ
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে একটি স্বর্ণখনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত একশ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারু স্থানীয় সরকার এলাকার কাদাউরি গ্রামে অবস্থিত ওই স্বর্ণখনিতে এ দুর্ঘটনা ঘটে। খবরে বলা হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সারাদিন ধরে উদ্ধার তৎপরতা চালালেও এখনো বহু মানুষ খনির ভেতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির গভীরে শতাধিক খনিশ্রমিক কাজ করছিলেন। হঠাৎ মাটি ও পাথরের বিশাল অংশ ভেঙে পড়ে তারা চাপা পড়ে যান। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া সানুসি আওয়াল নামের এক স্থানীয় বাসিন্দা জানান, এখন পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে তার এক চাচাতো ভাইও রয়েছেন। তিনি বলেন, ‘ধস নামার সময় ভেতরে শতাধিক খনিশ্রমিক ছিলেন। আমরা কয়েকজন ভাগ্যক্রমে বেঁচে গেছি। একশজনের বেশি শ্রমিকের মধ্যে মাত্র ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।’ অন্য এক আহত শ্রমিক ইসা সানি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে যায়। আমরা মাটির নিচে আটকে পড়েছিলাম। সত্যি বলতে আমরা বেঁচে ফিরেছি অলৌকিকভাবে।’ জামফারা স্টেট মাইনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মুহাম্মদু ইসা গণমাধ্যমকে জানান, উদ্ধারকাজে নেমে কয়েকজন স্বেচ্ছাসেবকও দম বন্ধ হয়ে মারা গেছেন। অক্সিজেনের অভাবের কারণে ভেতরে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বলেন, ‘এখনো অনেক মানুষ ভেতরে জীবিত বা মৃত অবস্থায় আটকে থাকতে পারেন।’ ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য বারবার চেষ্টা করা হলেও জামফারা অঙ্গরাজ্যের পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার কোনো সাড়া দেননি। ফলে সরকারি দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব পাওয়া যায়নি। উল্লেখ্য, নাইজেরিয়ার জামফারা অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরে অবৈধ স্বর্ণখনির জন্য পরিচিত। এসব খনির বড় একটি অংশ স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে। স্বর্ণ আহরণের অর্থনৈতিক লোভে হাজারো মানুষ প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ এসব খনিতে কাজ করতে বাধ্য হন। এর ফলে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া অবৈধ খনিগুলো থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো অর্থ সংগ্রহ করে, যা ওই অঞ্চলে সহিংসতা ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান