নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ আগস্ট, ২০২৫
৮:২৭ পূর্বাহ্ণ
183 ভিউ

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৮:২৭ 183 ভিউ
নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে ঢাকা কর অঞ্চল-৫-এর উপকর কমিশনার লিংকন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উৎস কর ব্যবস্থাপনা ইউনিটে কর্মরত থাকাকালে ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের নিষ্পত্তি করা আয়কর মামলার নতুন আদেশপত্রে নতুন কর দাবি সৃষ্টি করে সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা রাজস্ব ক্ষতিসাধন করায় লিংকন রায়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপকর কমিশনার লিংকন রায়কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে লিংকন রায় ও ঢাকা কর অঞ্চল-৫-এর সাবেক কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাকসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন করে দুদক। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি করেন জানা গেছে। অনুমোদিত মামলার আসামিরা হলেন, কর অঞ্চল-৫-এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর এবং উপ-কর কমিশনার লিংকন রায়। এদিকে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের ৬ কর্মকর্তা। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ছয়জনের মধ্যে পাঁচজন ৪৩তম বিসিএসের অন্য ক্যাডারে যোগ দেওয়ায় তারা চাকরি ছেড়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৩ ধারা অনুযায়ী তাদের নামের পার্শ্বে ৩নং কলামে উল্লিখিত ক্যাডার/প্রতিষ্ঠানে যোগদানের লক্ষ্যে ৪নং কলামের তারিখ থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা গ্রহণ করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়। আদেশে বলা হয়, লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. রেদোয়ানুল করিম কর ক্যাডারে সহকারী কর কমিশনার পদ হিসেবে যোগদান করায় এ চাকরি ছেড়েছেন। রামগতিতে আ স ম আবদুর রব সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাজহারুল ইসলাম পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। এ ছাড়া নওগাঁর সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিদুর কুমার প্রাং খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আলাউদ্দিন আকন্দ প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। লক্ষ্মীপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক শ্যামল মল্লিক খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদ যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। এ ছাড়া হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইউসুফ আলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন