নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট – বর্ণমালা টেলিভিশন

নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ৫:৪৭ 50 ভিউ
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ‘নতুন জাতিসংঘ’ বানাতে চাইছেন। ট্রাম্পের প্রস্তাবিত সংস্থার নাম ‘বোর্ড অব পিস’। খবর এএফপির। শুক্রবার (২৩ জানুয়ারি) লুলা বলেছেন, ট্রাম্পের এ পরিকল্পনা জাতিসংঘকে সংস্কার করার বদলে নিজের নিয়ন্ত্রণে নতুন সংস্থা বানানোর চেষ্টা চলছে। খবর অনুযায়ী, এই সংস্থায় স্থায়ী সদস্য হতে হলে ১০০ কোটি ডলার দিতে হবে। এর চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজে। এজন্য অনেক দেশের নেতা, লুলাসহ এ সংস্থায় যোগ দিতে চাননি। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প এই পরিকল্পনা ঘোষণা করেন। সেখানে ১৯ দেশের নেতা ও প্রতিনিধি প্রথমে সই করেন। লুলা বলেন, বর্তমান সময়ে বিশ্বের অনেক দেশ শক্তি দেখানোর চেষ্টা করছে, যা বিপজ্জনক। তিনি বহুপাক্ষিক সহযোগিতা ও জাতিসংঘের গুরুত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এক দিন আগে লুলা চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন। ওই ফোনালাপে শি জিনপিং জাতিসংঘের মূল ভূমিকা বজায় রাখার পরামর্শ দেন। লুলা আরও বলেন, এই নতুন সংস্থা প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের দায়িত্ব নেবে। কিন্তু ভবিষ্যতে এর ক্ষমতা ফিলিস্তিনের বাইরেও হতে পারে। এটি জাতিসংঘের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ফ্রান্স ও যুক্তরাজ্যও এই পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বিশেষ করে যুক্তরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে অন্তর্ভুক্ত করায় আপত্তি জানিয়েছে। ফ্রান্স বলেছে, জাতিসংঘের নিয়ম ও আন্তর্জাতিক শর্তের সঙ্গে সংস্থার নিয়ম মেলে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধের চাপ, পোপের সঙ্গে বিরোধ—ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান