দোকানে ঢোকেন ৯ জন, সাত মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি – বর্ণমালা টেলিভিশন

দোকানে ঢোকেন ৯ জন, সাত মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ | ৭:১৯ 195 ভিউ
রাজধানীর ধানমন্ডির দোকানের তালা মেরে নামাজে যান ওই দোকানের বিক্রয়কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে দোকানের সামনে আসে নয় যুবক। তাদের মধ্যে দু’জন ছাড়া সবার মুখে ছিল মাস্ক। এরপর একজন একটি চাদর দিয়ে দোকানের শাটার আঁড়াল করেন। আর এই সুযোগে চোর চক্রের দুই সদস্য চাদরের আঁড়ালে গিয়ে শাটারের তালা কাটেন। পরে একজন দোকানের ভেতরে ঢুকে। বাকি সদস্যরা পাশের দোকানের জিনিসপত্র কেনার নামে তাদের ব্যস্ত রাখলেন। ৭ মিনিট ২৫ সেকেন্ডের মধ্যে ১৫৯ ভরি স্বর্ণ নিয়ে বেরিয়ে যান চোরচক্রের সদস্যরা। শুক্রবার দুপুর ১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার সীমান্ত স্কয়ার বিপণিবিতানের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স স্বর্ণের দোকানে এমন দুধর্ষ চুরির ঘটনা ঘটে। বিপণিবিতানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির এই দৃশ্য ধরা পড়ে। পরে এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। পুলিশ বলছে, দোকান ও মার্কেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বেলা ১টা ১ মিনিটের দিকে নয়জন লোক দোকানের সামনে ঘুরাফেরা করছেন। এর সাত মিনিট পর ব্যাগে ভরে স্বর্ণ নিয়ে বেরিয়ে যান। তাদের দুজন বাদে সবার মুখে মাস্ক ছিল। চুরির সঙ্গে বিপণিবিতানের ভেতরের কেউ জড়িত কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। সীমান্ত স্কয়ারে স্বর্ণ ও ডায়মন্ডের তিনটি দোকান রয়েছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নিচতলায়। এর আশপাশে কাপড় ও প্রসাধনীর দোকান রয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় ক্রেতা কম ছিল। ক্রেতার বেশে চোর চক্রের সদস্যরা বিপণিবিতানে ঢোকেন। দোকানের মালিক কাজী আকাশ বলেন, দোকানের শাটারে একটি তালা মেরে জুম্মার নামাজে যায় বিক্রয়কর্মীরা। এই সুযোগে তালা কেটে ভেতরে ঢুকে দোকানে সব স্বর্ণ চুরি করে নিয়ে যায় তারা। ঢাকার ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেন, স্বর্ণের দোকানে চুরির সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই