নিউজ ডেক্স
আরও খবর
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?
মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে
জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের
১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার
এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের
জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
দুই বগির মাঝখানে ঝুলে ছিল শিশু, মেট্রোরেল চলাচল বন্ধ
রাজধানীর সচিবালয় লাগোয়া মেট্রোরেল স্টেশনের দুই বগির মাঝখানে পড়ে ঝুলে ছিল এক শিশু। এ কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে এক কর্মকর্তা বলেন, সচিবালয় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় মধ্যস্থান দিয়ে এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সময় ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে যায় এক শিশু। সে পড়ে না গেলেও ঝুলে গিয়েছিল। তাকে উদ্ধারের জন্য কিছুক্ষণ মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করেছে মেট্রো পুলিশ। তবে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এটি চালু হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে।
কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ওই শিশু দুই বগির মাঝখানের অংশ দিয়ে বেয়ে বেয়ে মেট্রোর ছাদে উঠতে চেয়েছিল। এক পর্যায়ে সেখানেই ঝুলে ছিল। পরে উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে কন্ট্রোল রুমে নিয়ে এসেছে। তার সঙ্গে কোনো অবিভাবক ছিল না।সে কীভাবে ভেতরে ঢুকেছে সেগুলো জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে ডিএমটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।