দলগুলো কিছু কিছু ছাড় দেবে, প্রত্যাশা আলী রীয়াজের – বর্ণমালা টেলিভিশন

দলগুলো কিছু কিছু ছাড় দেবে, প্রত্যাশা আলী রীয়াজের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১০:২৮ 107 ভিউ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন অবস্থান অবশ্যই থাকবে। তবে কতগুলো মৌলিক বিষয়ে সবাইকে একমত হতে হবে। তার প্রত্যাশা, এজন্য রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহ কিছু কিছু ছাড় দেবে। বুধবার জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন। আলী রীয়াজ আরও বলেন, প্রাথমিক পর্যায়ে ৩৫টি দলের কাছ থেকে তারা মতামত পেয়েছেন। তাদের সঙ্গে আলোচনাও অব্যাহত আছে। ১৫ মের মধ্যে প্রাথমিক আলোচনা শেষে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। তিনি বলেন, একটি জাতীয় সনদ তৈরি করতে সহযোগিতা করা জাতীয় ঐকমত্য কমিশনের কাজ। ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশন সে চেষ্টাই করছে। আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত আছে। দলগুলোও নিজেদের মধ্যে একটু আলোচনা করুক। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, জাতীয় সনদ তৈরি শুধু কমিশনের কাজ নয়। জনগণের অর্পিত দায়িত্ব সবার ওপর পড়েছে। আমাদের কাজ শুধু সহযোগিতা করা। বৈঠক শেষে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, সংস্কার কমিশনগুলোর ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৮টির বিষয়ে নাগরিক ঐক্য একমত হয়েছে। ঐকমত্যে পৌঁছাতে নাগরিক ঐক্যও ছাড় দেবে। নাগরিক ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের ক্ষেত্রে উচ্চকক্ষের ১০০ প্রতিনিধির মধ্যে ৫০ শতাংশ নাগরিক সমাজ ও বাকিটা রাজনৈতিক দল থেকে নির্ধারণের বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব, কোনো দল ১ শতাংশ ভোট পেলে তারা উচ্চকক্ষে আসন পাবে, এটির সঙ্গে তারা একমত। কমিশনের সঙ্গে বৈঠকে শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই বিএনপির ২১ ও জামায়াতের ১৮ প্রার্থীর পরাজয় রোজায় পানির গুরুত্ব ঈদ বাজারে ফের অসাধু চক্রের কারসাজি ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া