ত্রাণ সহায়তা প্রবেশ নিয়ে হামাসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান – বর্ণমালা টেলিভিশন

ত্রাণ সহায়তা প্রবেশ নিয়ে হামাসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:২২ 109 ভিউ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশ নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, কালিন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং তার প্রতিনিধি দলের সাথে আলোচনা করেছেন। তবে বৈঠকটি কোথায় হয়েছে তা উল্লেখ করেননি। যদিও বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, এটি তুরস্কে হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি, তারা গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো পরিকল্পনা মোকাবেলার উপায় নিয়েও আলোচনা করেছেন। কালিন তাদের তুরস্কের অব্যাহত সমর্থনের বিষয়ে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আঙ্কারা ফিলিস্তিনি ভূখণ্ড দখল বা সংযুক্ত করার যে কোনও নতুন প্রচেষ্টার দৃঢ়ভাবে বিরোধিতা করবে। ইসরাইল সম্প্রতি গাজার প্রায় ৩০ শতাংশ এলাকাজুড়ে সমগ্র রাফাহ শহরকে অন্তর্ভুক্ত করার জন্য উপত্যকাটির সীমান্ত বরাবর বাফার জোন সম্প্রসারণের প্রতি জোর দিয়েছে। এছাড়াও গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ফের শুরু করা সামরিক অভিযানে গাজা আবারও অবরোধ শুরু করেছে। ছিটমহলটিতে সব ধরনের মানবিক সাহায্য বন্ধ করে দিয়েছে এবং এটিকে হাতিয়ার বানিয়ে হামাসকে জিম্মি চুক্তিতে সম্মত হতে চাপ দিচ্ছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলের একতরফা হামলায় এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ১ হাজর ৬৯১ জন নিহত হয়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন