তেহরানে ইরানের সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করলেন ফিল্ড মার্শাল আসিম মুনির – বর্ণমালা টেলিভিশন

তেহরানে ইরানের সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করলেন ফিল্ড মার্শাল আসিম মুনির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১১:০৩ 97 ভিউ
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ইরানের রাজধানী তেহরানে জেনারেল স্টাফ সদর দপ্তর পরিদর্শন করেছেন। তিনি সেখানে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক গতিপ্রবাহ নিয়ে আলোচনা হয় এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের সামরিক প্রধানেরা সীমান্তে নিরাপত্তা জোরদার, সামরিক থেকে সামরিক সম্পর্ক গভীরতর এবং সীমান্ত এলাকাগুলিকে বাণিজ্য ও অর্থনৈতিক সংযুক্তির অঞ্চলে রূপান্তরের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেন, যা সামগ্রিকভাবে আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখবে। তেহরানে পৌঁছালে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ইরানি সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানায়। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে চার-দেশীয় সফরের তৃতীয় ধাপে আজারবাইজান সফরে রয়েছেন। সফরের শেষ ধাপে তিনি তাজিকিস্তান যাবেন। এর আগে ইরান সফরকালে প্রধানমন্ত্রী শেখবাজ শরিফ সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই সাক্ষাতে পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইসহাক দারর, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার উপস্থিত ছিলেন। শাহবাজ শরিফ সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন, মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তার প্রতি গোটা মুসলিম উম্মাহর আস্থা ও শ্রদ্ধা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা