‘তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র’ – বর্ণমালা টেলিভিশন

‘তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:৩৪ 102 ভিউ
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পুরোনো ও বর্তমান ছবি ভাইরাল হওয়া যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব ছবিতে অনেক সময় তারকাদের অতীত ও বর্তমানের চেহারা, ফিটনেস কিংবা ব্যক্তিত্বের মাঝে যে তফাৎ গড়ে ওঠে, তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। ভক্তরা প্রায়ই বিস্মিত হয়ে প্রশ্ন করেন— খ্যাতি ও অর্থ কি সত্যিই একজন সাধারণ মানুষকে এভাবে বদলে দিতে পারে? সম্প্রতি এমনই এক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে এই আলোচনার সূচনা করেছেন তিনিই। শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন জোভান। একটি ২০১০ সালের, অপরটি ২০২৫ সালের। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র।’ এই একটি বাক্যই যেন তার দুই ছবির ফারাককে আরও স্পষ্ট করে দিয়েছে। ১৫ বছরের ব্যবধানের এই ছবিগুলোতে জোভানের চেহারায় যে পরিবর্তন এসেছে, তা দেখে নেটিজেনরা বেশ অবাক। পুরোনো ছবিতে সাধারণ এক তরুণকে দেখা গেলেও বর্তমান ছবিতে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী, আকর্ষণীয় এক তারকাকে। এমন পরিবর্তনে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ বলেছেন, ‘পুরোনো জোভানই বেশি সুন্দর ছিলেন।’ আবার কেউ তার ক্যাপশনের সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন, ‘সময়ের সঙ্গে অর্থ ও সাফল্যের প্রভাব সত্যিই মানুষের চেহারা পাল্টে দেয়।’ তবে ভক্তদের মন্তব্যের জবাব দেওয়ার কোনো তাড়না দেখা যায়নি জোভানের মধ্যে। বরং তার পোস্ট থেকে বোঝা যায়, তিনি এই প্রতিক্রিয়াগুলো উপভোগ করছেন। এভাবে নিজের অতীত ও বর্তমানের ছবি প্রকাশ করে জোভান যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। আর তা থেকেই স্পষ্ট, তারকা হতে গেলে শুধু প্রতিভাই নয়, সময় ও পরিস্থিতির সঙ্গে নিজেকে গড়ে তোলার দক্ষতাও গুরুত্বপূর্ণ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী