তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত – বর্ণমালা টেলিভিশন

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ | ৭:২১ 64 ভিউ
বুনিয়াদি প্রশিক্ষণরত তিনজন সহকারী কমিশনারকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) চাকরিচ্যুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। চাকরিচ্যুতদের মধ্যে কাজী আরিফুর রহমান ফরিদপুরে, অনুপ কুমার বিশ্বাস বগুড়ায় ও নবমিতা সরকার পিরোজপুরে সহকারী কমিশনার হিসেবে কর্মরত অবস্থায় বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচভুক্ত এই শিক্ষানবিশ কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, চাকরির মেয়াদে তাদের কাছে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায় করা হবে। ঠিক কী কারণে এই কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই তিনজনের বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবারই। অর্থাৎ প্রশিক্ষণ সমাপ্তির দিনই তাদের চাকরিচ্যুতির আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) বলা হয়েছে, শিক্ষানবীশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবীশীর সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হইলে কমিশনের (পিএসসি) সহিত পরামর্শ ব্যতিরেকে সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করাতে পারবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প