তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল – বর্ণমালা টেলিভিশন

তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৭:৪৪ 108 ভিউ
রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকার আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজের মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ। তবে ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজে রয়েছে পুলিশ। যে দুইজনকে আটক দেখানো হয়েছে তারা হলেন- আপন কফি হাউজের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর। আর কফি হাউজের মালিক জিয়াউর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, রাজধানীর রামপুরা থানাধীন তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের। ওই ভিডিওর সূত্র ধরে আপন কফি হাউজের দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। ওই দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউজে প্রায়ই এসে ডিস্টার্ব করত। আটক দুজনই ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন বলেও উল্লেখ করেন ওসি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী