নিউজ ডেক্স
আরও খবর
সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া
চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল
ইউনিয়ন ভূমি অফিসের কাজ করে দালালেরা, কম্পিউটারের দোকানে টাকা দিলেই সব ঠিকঠাক
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ
প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এখন ফ্রি স্টাইলে চলছে ছিনতাই
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এখন ফ্রি স্টাইলে চলছে ছিনতাই। পথচারীরা এর প্রতিবাদ না করে চুপচাপ মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করছে।
বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যে সাইনবোর্ড এলাকায় বিসমিল্লাহ হোটেলের কাছে যানজটে আটকে পড়া একটি প্রাইভেটকারের দরজা খুলে লোকজনের কাছ থেকে সর্বস্ব ছিনতাই করে পালিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। ওই প্রাইভেটকারের পিছনে একটি যাত্রীবাহী বাস থেকে অনেকেই সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন। আর এ ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি তাই পুলিশও কিছু জানে না বলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। এভাবে অনেকেই ছিনতাকারী ও অপহরণকারী ভুয়া ডিবির হাতে সর্বস্ব হারালেও থানায় অভিযোগ করেন না। ভুক্তভোগীদের অভিযোগ পুলিশ আগের চেয়েও এখন অনেক দুর্বল। থানায় অভিযোগ করলে উলটো হয়রানি হতে হয়।
স্থানীয়রা জানান, আট কিলোমিটার এ সড়কের মাত্র কয়েকশ গজ সিদ্ধিরগঞ্জ থানাধীন হলেও বাকিটা ফতুল্লা থানা এলাকায়। এ সড়কের সাইনবোর্ড জালকুড়ি ও স্টেডিয়ামের সামনে পুলিশের তিনটি চেকপোস্ট ছিল। কয়েক বছর যাবৎ চেকপোস্টগুলো নেই। রহস্যজনক কারণে সড়কটি একেবারেই নিরাপত্তাহীনতায় রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, যারা অভিযোগ দেয় তাদের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
