ডিসেম্বর থেকে এপ্রিলে ভোটের তারিখ দিলে জনমনে শঙ্কা কেটে যাবে – বর্ণমালা টেলিভিশন

ডিসেম্বর থেকে এপ্রিলে ভোটের তারিখ দিলে জনমনে শঙ্কা কেটে যাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ | ৬:৩৩ 129 ভিউ
ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোটের তারিখ দিলেই জনমনে শঙ্কা কেটে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ‘সব দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেছে। উনার (ড. ইউনূস) নেতৃত্বেই একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এটা চেয়েছি। নির্বাচনের তারিখের বিষয়ে বলেছি, জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে ও জুন বাদ দিলে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা আছে। এর ভেতরেই একটা তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি সুবিধামতো সময়ে প্রধান উপদেষ্টা তারিখ দিলেই জনমনে যে শঙ্কা ও অস্বস্তি আছে, তা কেটে যাবে। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো নির্বাচনি প্রস্তুতির জন্য প্রচারণায় মনোযোগী হবে। প্রবাসীদের ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমতল করা) অনেক আগে থেকে তৈরি করতে হবে। জামায়াতের নায়েবে আমির বলেন, সংস্কারের বিষয়ে বলেছি, জুলাইয়ের ভিতরে সংস্কার সম্পন্ন করতে হবে। তারপর একটা জুলাই সনদ হবে যেখানে স্বাক্ষর করার জন্য সব রাজনৈতিক দল নীতিগতভাবে একমত হয়েছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের