ট্রাম্পের কাছে ‘দেশ বিক্রি’ করতে রাজি জেলেনস্কি – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্পের কাছে ‘দেশ বিক্রি’ করতে রাজি জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৪৯ 114 ভিউ
ক্ষমতার আসার আগেই ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তিনি। ফলে অনেকটা বেকাদায় পড়েছে কিয়েভ। বেশকিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের দেওয়া আর্থিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর অধিকার দিতে চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প। জবাবে জেলেনস্কি বলেছিলেন, ‘আমি আমার দেশ বিক্রি করতে পারি না’। কিন্তু অর্থের বিনিময়ে নিজের এই মন্তব্য থেকে সরে আসলেন জেলেনস্কি। বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তিনশ থেকে সাড়ে তিনশ বিলিয়ন ডলার দিয়েছে। তিনি বলেছেন ‘আমরা সেই অর্থ ফেরত চাই। আমরা বড় সমস্যায় থাকা দেশকে সাহায্য করেছি... কিন্তু আমেরিকার করদাতারা এখন তাদের অর্থ ফেরত পেতে চায়।’ এরপরেই খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। কিয়েভে একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে এটি জানিয়েছেন। ‘বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবেই দেখছি,’ বলছিলেন ওই কর্মকর্তা। তবে এর বিস্তারিত কিছু তিনি জানাননি। তবে শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প- জেলেনস্কি। কিন্তু এমন চুক্তিকে ‘প্রতারণা’ বলছেন রাশিয়া। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, শুরুতে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্র যে ৫০ হাজার কোটি ডলারের মালিকানা দাবি করেছিল, তা থেকে তারা সরে এসেছে। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নিরাপত্তাজনিত নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি, অথচ এটি ইউক্রেনের মূল দাবির একটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছেন তিনি। দুই নেতা একে অপরকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পর মঙ্গলবার ট্রাম্প এ কথা বলেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চুক্তির বিনিময়ে ইউক্রেন লড়াইয়ের অধিকার পাবে। তবে চুক্তির বিষয়ে কোনো সমঝোতা হয়েছে কি না, তা নিশ্চিত করেননি তিনি। সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা (ইউক্রেন) খুবই সাহসী। তবে যুক্তরাষ্ট্রকে পাশে না পেলে, অর্থসহায়তা না পেলে ও সামরিক সরঞ্জাম না থাকলে, এ যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত। ইউক্রেনে মার্কিন সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত থাকবে কি না, তা ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘হয়তো রাশিয়ার সঙ্গে আমাদের চুক্তি না হওয়া পর্যন্ত চলবে...আমাদের একটি চুক্তি করতে হবে। না হয় এটা চলতে থাকবে।’ ট্রাম্প মনে করেন, শান্তি চুক্তি হওয়ার পর ইউক্রেনে ‘শান্তিরক্ষা’ বিষয়ক কিছু পদক্ষেপ নিতে হবে। তবে তা এমনভাবে করতে হবে, তা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। গত সপ্তাহেও ট্রাম্প ও জেলেনস্কিকে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিতে দেখা গেছে। ট্রাম্প জেলেনস্কিকে একজন ‘স্বৈরশাসক’ হিসাবে আখ্যায়িত করেছেন। ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী না করে উলটো কিয়েভের প্রতি দোষারোপ করেছেন তিনি। এদিকে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর ট্রাম্প তার দেশের ৫০ হাজার কোটি ডলারের যে মালিকানা দাবি করেছিলেন, তা প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার তৈরি করা ‘অপতথ্যের জগতে’ বাস করছেন ট্রাম্প। তিন বছর আগে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। সেসব সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর অধিকার দাবি করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩০ থেকে ৩৫ হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে উল্লেখ করেছেন। খনিজ চুক্তির বিষয়ে প্রথম সংবাদ প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস। সংবাদমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা বলেছেন, চুক্তিটি বড় কোনো আকাক্সক্ষার একটি অংশমাত্র।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাথাম শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় ধরাছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা