নিউজ ডেক্স
আরও খবর
শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান
ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন
হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮
যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান
টেক্সাসে বন্যায় ১৩ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কের কাউন্টিতে বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নিখোঁজদের মধ্যে প্রায় ২০টি শিশু রয়েছে, যারা একটি সামার ক্যাম্পে ছিল।
টেক্সাসের ভারপ্রাপ্ত গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, এর মানে এই নয় যে নিখোঁজ শিশুরা একেবারে হারিয়ে গেছে। তারা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়ও থাকতে পারে ।
স্থানীয় কর্মকর্তারা জানান, গুয়াদালুপে নদীর হঠাৎ ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যাওয়ায় টেক্সাসে বন্যা দেখা দিয়েছে। মাত্র ৪৫ মিনিটের মধ্যে এই নদীর পানি ব্যাপকভাবে বেড়ে যায়। যার ফলে ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।