ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা – বর্ণমালা টেলিভিশন

ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ১০:৩১ 170 ভিউ
গাজীপুরে পরিবেশ নীতি উপেক্ষা করে বসতবাড়ির ছাদে পোল্ট্রি খামার এবং উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরের হায়দরাবাদ এলাকায় শাজাহান সরকারের পোল্ট্রি খামারে ওই অভিযান চালানো হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী দাস ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী দাস বলেন, শাজাহান সরকার তার বাসভবনের ছাদে পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছিলেন। এই ফার্মের বর্জ্য আবাসিক এলাকায় উন্মুক্ত স্থানে ফেলে পরিবেশ দূষণ করছিলেন তিনি। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। এ ব্যাপারে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরেফিন বাদল প্রসিকিউশন দিলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ এর ১৫ ধারায় শাজাহান সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাকে ছাদে পোল্ট্রি ফার্ম স্থাপন করা এবং উন্মুক্ত স্থানে পোল্ট্রি বর্জ্য না ফেলার জন্য সতর্ক করা হয়েছে। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরেফিন বাদল বলেন, বাসভবনের ছাদে পোল্ট্রি খামার স্থাপনের জন্য শাহজাহান সরকারের পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছিল না। এছাড়া উন্মুক্ত স্থানে আবাসিক এলাকায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার