চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি বাংলাদেশের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ মার্চ, ২০২৫
১০:০৫ পূর্বাহ্ণ
133 ভিউ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ | ১০:০৫ 133 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবিতে হয়েছে বাংলাদেশের। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। সে পরিত্যক্ত ম্যাচের সুবাদে নামের পাশে জুটেছে সান্ত্বনার এক পয়েন্ট। এমন হতশ্রী পারফরম্যান্সের পরও শিগগিরই বেতনবৃদ্ধির সুখবর পেতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সোমবার (৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড মিটিংয়ে নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টেস্ট ক্রিকেটে যেসব ক্রিকেটার নিয়মিত খেলেন তাদের বেতনের দিকে বাড়তি নজর দেবে বিসিবি। বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। ফাহিম বলেন, ‘ক্রিকেটারদের বেতন বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের বেতন বাড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। আমরা ওদের (টেস্ট ক্রিকেটার) ইন্টারেস্ট প্রোটেক্ট (সুরক্ষা) করার চেষ্টা করেছি। সংখ্যা আছে (কত জনের বেতন বাড়ছে), সেটা এখন বলতে চাই না।’ বাংলাদেশের টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটার শুধু এই ফরম্যাটেই খেলে থাকেন, যার ফলে এসব ক্রিকেটারের আয়ের সুযোগ কম। তারা একাধিক ফরম্যাট খেলেন না যে কারণে তাদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়েছে ক্রিকেট বোর্ড।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা