নিউজ ডেক্স
আরও খবর
উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা
খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার
টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার
নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার
বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা
ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের
সীমান্ত হত্যার বিচার চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারী
চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে বিস্ফোরণ, আহত ১
চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা শেখ রাসেলের বাড়ির রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তার খালাতো ভাই কিশোর সিহাব হোসেন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের মসজিদপাড়ায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ রাসেলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এটি বোমা নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।
রাসেলের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় সিহাব ও তার খালা বাড়ির ছাদের রান্নাঘরে যান। সেখানে টিনের চালায় থাকা ব্যাগ বের করতেই বিস্ফোরণ ঘটে। আগুনে ঝলসে যায় সিহাব। রাতেই সিহাবকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুনের উপস্থিতি অনেক বেশি থাকত, পরিদর্শন করে তা মনে হয়নি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, পরিবারের ভাষ্যমতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। সিআইডি টিম আলামত সংগ্রহ করেছে। পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
