চীনে ২০টি নতুন ভাইরাসের সন্ধান – বর্ণমালা টেলিভিশন

চীনে ২০টি নতুন ভাইরাসের সন্ধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ | ৬:৩৩ 137 ভিউ
চীনে ফের নতুন ভাইরাসের সন্ধান মিলেছে। চীনের ইউনান প্রদেশে বাদুড়ের দেহে ২০টি নতুন ভাইরাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে দু’টি ভাইরাস জিনগত ভাবে পূর্বপরিচিত দুই প্রাণঘাতী ভাইরাস হেন্দ্রা এবং নিপার নিকটাত্মীয়। নতুন ভাইরাস সংক্রান্ত এই গবেষণাটি ‘পিএলওএস প্যাথোজেনস’ নামের বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে। খবর এনডিটিভির। গবেষণাপত্রে জানানো হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৪২টি বাদুড়ের কিডনি (বৃক্ক) থেকে সংগ্রহ করা নমুনার উপর এই গবেষণাটি চালানো হয়। তারই ফলাফল স্বরূপ বিজ্ঞানীরা জেনেটিক পরীক্ষার মাধ্যমে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং একটি নতুন পরজীবী শনাক্ত করতে পেরেছেন। এগুলো সবই এর আগে অজানা ছিল। বিজ্ঞানীদের দাবি, নতুন আবিষ্কৃত ভাইরাসগুলোর মধ্যে কয়েকটি বাদুড়ের কিডনিতে পাওয়া গেছে। সেই বিষয়টিই সবচেয়ে উদ্বেগজনক। কারণ কিডনিতেই মূত্র তৈরি হয়। সুতরাং, যদি কোনো ভাইরাস আক্রান্ত বাদুড় ফলের বাগান বা পানির উৎসের কাছাকাছি প্রস্রাব করে, তবে সেই ফল বা পানি দূষিত হয়ে যেতে পারে। যারা সেই দূষিত ফল বা পানি খাবেন বা পান করবেন, তাদের দেহে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। বিজ্ঞানীদের দাবি, ভবিষ্যতে যাতে আর এই ধরনের মহামারী না দেখা দেয়, তার জন্য আগে থেকেই তৈরি হতে হবে। আর তার জন্য এই নতুন ভাইরাসগুলো পরীক্ষা করে সেগুলোর প্রতিষেধক তৈরি করা দরকার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চীনে পাওয়া ভাইরাসগুলো নিয়ে আপাতত খুব বেশি ভয়ের কিছু নেই। তবে ভবিষ্যতে অন্যরকম কিছুও ঘটতে পারে। তাই সতর্কতা এবং বিস্তারিত গবেষণা দরকার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী