চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন ‘মাতমো’ – বর্ণমালা টেলিভিশন

চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন ‘মাতমো’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ৭:৪৩ 69 ভিউ
এশিয়ার পরাশক্তি চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মাতমো’। আজ রোববার (৫ অক্টোবর) দুপুরে টাইফুনটি উপকূলে আছড়ে পড়লে প্রদেশজুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া। এমন সময় টাইফুনটি আঘাত হানে, যখন দেশটিতে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টাইফুন মাতমো এর আগে ফিলিপাইনে ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল। সেখান থেকে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চীনে প্রবেশ করে। স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের উপকূলে আঘাত হানে এটি। চীনের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উপকূলে আঘাত হানার সময় টাইফুনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫১ কিলোমিটার ছিল। গত বুধবার থেকে দেশটিতে ৮ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে, যার সূচনা হয় জাতীয় দিবসের মধ্য দিয়ে। দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে কোটি কোটি মানুষ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় টাইফুনের আঘাতে তাদের যাতায়াত পরিকল্পনায় বড় বিঘ্ন ঘটে। টাইফুনের প্রভাবে শনিবার সন্ধ্যা থেকেই জনপ্রিয় পর্যটন অঞ্চল হাইনান প্রদেশে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কিছু এলাকায় ট্রেন ও বাস সেবা স্থগিত করা হয় এবং নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। গতকাল (শনিবার) সন্ধ্যায় এটি একটি শক্তিশালী সামুদ্রিক ঝড়ে রূপ নেয় এবং এরপর ক্রমে টাইফুনে পরিণত হয়। উপকূলে আঘাত হানার পর এর শক্তি কমে গিয়ে সাধারণ ঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। সূত্র: রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প