চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেপ্তার ২ – বর্ণমালা টেলিভিশন

চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৩৩ 82 ভিউ
চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। তারা ঢাকার বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক। তাদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুজনকে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ‘ফ্যামিলি ডে’ ছিল। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তারা পার্কের সামনে রাখা বাসে উঠলে একদল সন্ত্রাসী টাকা দাবি করে। কী বাবদ টাকা দিতে হবে? জানতে চাইলে তারা রাস্তার পাশে বাস রাখার জন্য ‘পার্কিং ফি’ চায়। কিন্তু রাস্তার পাশে বাস রাখার জন্য তাদের কেন টাকা দিতে হবে– এমন প্রশ্ন তুললে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগাল করে, এমনকি গুলি করার হুমকি দেয়। তারা উত্তেজিত হয়ে বাসে আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এর মধ্যে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। হামলায় গুরুতর আহত এস এম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির ও সাখাওয়াত কাওসারসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘটনার সঙ্গেসঙ্গেই নরসিংদীর পুলিশ সুপারকে বিষয়টি জানালে তিনি তখনই ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আধাঘণ্টা সময় নেওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া আচরণের সুযোগ পায়। নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ–আল–ফারুক জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। অনতিবিলম্বে জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য এরই মধ্যে দাবি জানানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন