গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ জুলাই, ২০২৫
৯:২১ পূর্বাহ্ণ
211 ভিউ

আরও খবর

নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৯:২১ 211 ভিউ
দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তৃতীয় দফার তাপপ্রবাহের মধ্যে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। অ্যাথেন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে ড্রোসোপিগি গ্রামে দাবানলের কারণে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে এবং আশপাশে অবস্থিত দাহ্য পদার্থের কারখানা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪৫ জন দমকলকর্মী, ৪৪টি গাড়ি, ৭টি হেলিকপ্টার এবং ১০টি বিমান কাজ করছে। ক্রিওনেরি গ্রামে বসবাসকারী লোকজনকে অ্যাথেন্সের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনে দুটি বাড়ি পুড়ে গেছে, আর ধোঁয়া ও দগ্ধজনিত কারণে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার (২৬ জুলাই) গ্রিসের দমকল বাহিনীর মুখপাত্র ভাসিলিওস ভাথরাকোগিয়ান্নিস জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি বন-এলাকা ও কৃষিজমিতে আগুন লাগে, যার মধ্যে ৪৪টি আগুন শুরুতেই নিয়ন্ত্রণে আনা হয়। শুক্রবার আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় ডেলভিনা শহরের কাছে বড় ধরনের দাবানলে তিনজন আহত হন এবং প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। শনিবার সেখানে আরও ২৬টি জায়গায় নতুন আগুন লাগার খবর পাওয়া গেছে। এছাড়া গ্রিসের এভিয়া দ্বীপে দাবানল নিয়ন্ত্রণে ১২৮ জন দমকলকর্মী, ২৯টি গাড়ি, ৬টি বিমান ও ৭টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। জোরালো বাতাস তাদের কাজ ব্যাহত করছে। ত্রিয়াদা এলাকায় লোকজনকে সরে যেতে বলা হয়েছে, আগুনে দুটি ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচজন দমকলকর্মী আহত হয়েছেন। এভিয়ায় এই দাবানল চলতি মাসে শুরু হওয়া একাধিক বন ও জঙ্গলে আগুনের মধ্যে সাম্প্রতিকতম। কিথিরা দ্বীপে কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কোস্ট গার্ডের তথ্যমতে, লিমনিওনাস সৈকত থেকে ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। মেসিনিয়া অঞ্চলেও, দক্ষিণ অ্যাথেন্সের ক্রিওনেরি ও সেল্লাস গ্রাম খালি করে ফেলা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন