গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে – বর্ণমালা টেলিভিশন

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ১০:১৫ 116 ভিউ
গাজীপুর মহানগরীর গাছা থানায় বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। ১৫ এপ্রিল সকালে নগরীর ৩২নং ওয়ার্ডের বালিয়ারার ডেগের চালা এলাকায় ভাড়াটিয়া বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃতরা হলেন-আবদুল হারিছ (৫৩), তার স্ত্রী আয়েশা বেগম (৪৭) ও ছোট ছেলে মইনুল ইসলাম (১২)। সবাই সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার গাঘড়া গ্রামের অধিবাসী। মঙ্গলবার মইনুল, রোববার আয়েশা ও শুক্রবার হারিছ মারা গেছেন। সামায়ুন কবির শাওন বলেন, তার বাবা ও মা পোশাক কারখানায় চাকরি করতেন। আর ছোট ভাই মইনুল ডেগের চালায় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত। বিকট শব্দে কক্ষের দরজা ভেঙে বাইরে চলে যায় এবং তিনজনের শরীরে আগুন ধরে যায়। কিন্তু ঘরে কোনো গ্যাস সিলিন্ডার ছিল না। সকাল ১০টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। শাওন জানান, বর্তমানে তিনি ও তার স্ত্রী ছাড়া তাদের আর কেউ বেঁচে নেই। তদন্ত কর্মকর্তা এসআই কমরুল ইসলাম বলেন, আলামত সংগ্রহ করে সিআইডিতে পাঠানো হয়েছে। গ্যাস কর্তৃপক্ষও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে