গাজার মানুষের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন অ্যাঞ্জেলিনা জোলি – বর্ণমালা টেলিভিশন

গাজার মানুষের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন অ্যাঞ্জেলিনা জোলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২৬ 106 ভিউ
বিশ্বখ্যাত অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি আবারও গাজার মানুষের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (স্থানীয় সময়) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাজা নিয়ে ডক্টরস উইদাউট বর্ডারস (ডব্লিউএফএস) এর একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে। দীর্ঘ দুই দশক ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূতের দায়িত্ব পালন করা জোলির শেয়ার করা ওই পোস্টে গাজার পরিস্থিতিকে বর্ণনা করা হয়েছে ‘ফিলিস্তিনিদের ও তাদের সাহায্যকারীদের জন্য এক গণকবর’ হিসেবে। পোস্টে লেখা হয়েছে, ‘ইসরাইলি বাহিনী যখন আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান আবারও শুরু ও সম্প্রসারিত করছে, তখন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবনব্যবস্থা আবারও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।’ পোস্টে আরও উল্লেখ করা হয়, গাজায় ইসরাইলের প্রাণঘাতী হামলা মানবিক সহায়তা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ওপর স্পষ্ট হুমকি তৈরি করেছে। ডক্টরস উইদাউট বর্ডারস ইসরাইলি কর্তৃপক্ষের প্রতি গাজায় চলমান ‘অমানবিক ও প্রাণঘাতী অবরোধ’ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে ফিলিস্তিনিদের জীবন এবং মানবিক ও চিকিৎসা সহায়তাকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। পোস্টে একটি টেকসই যুদ্ধবিরতির প্রত্যাশাও ব্যক্ত করা হয়। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের বর্বর হামলায় গাজায় এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে, গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান