গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান – বর্ণমালা টেলিভিশন

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৬:৫৪ 54 ভিউ
বৈশ্বিক ভূরাজিনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পাকিস্তান। দেশটি যেমন মধ্যপ্রাচ্যে ভারসাম্য বজায় রাখছে, ঠিক তেমই যুক্তরাষ্ট্রের সঙ্গেও মন রক্ষা করে চলছে। এ অবস্থায় গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের আরোপিত ২০ দফা প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই আপত্তির কথা জানায় ইসলামাবাদ। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটি উত্থাপনের জন্য ধন্যবাদ জানান এবং এর পক্ষে ভোটও দেন। তবে তিনি জানান, এই প্রস্তাবে পাকিস্তান পুরোপুরি সন্তুষ্ট নয়। কারণ এই প্রস্তাবে পাকিস্তানের দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্ত করা হয়নি। গাজায় শান্তিচুক্তির লক্ষ্যে গত সেপ্টেম্বর ট্রাম্পের উত্থাপিত ২০ দফা প্রস্তাবে গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনের প্রস্তাব দেয়া হয়। তবে পাকিস্তান বলছে, এই প্রস্তাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বস্ত রূপরেখা থাকলেও জাতিসংঘের ভূমিকা, গাজা প্রশাসন পর্যবক্ষেণের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস এবং আইএসএফ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। বিশ্লেষকরা বলছেন, গাজা নিয়ে ট্রাম্পের আরোপিত প্রস্তাবে পাকিস্তানসহ আরব ও মুসলিম বিশ্ব সম্মতি জানালেও পাকিস্তান এখন অভ্যন্তরীণ চাপে রয়েছে। কারণ আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে ইসলামাবাদের। সেই সঙ্গে দেশটি পারমাণবিক শক্তিধরও। এ অব্স্থায় পাকিস্তান অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সামনে এগোনোর চেষ্টা করছে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান বশীর বলেন, ‘মার্কিন কৌশল খুবই স্পষ্ট এবং এতে ইসরায়েলের প্রতি ঝোঁক রয়েছে। তারপরও আমাদের স্বীকার করতে হবে গাজায় শান্তি প্রতিষ্ঠায় এটিই সবচেয়ে ভালো বিকল্প। এদিকে মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে পাকিস্তানের যেভাবে সখ্যতা বাড়ছে, সেই সুযোগটি কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। দেশটির গাজায় সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে বিশ্বের কাছে নিজেদের সক্ষমতাকে আরও প্রসারিত করতে চাইছে। তবে এটি পাকিস্তানের জন্য মোটেও সহজ হবে না। কারণ গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ মোতায়েনের ক্ষেত্রে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। এজন্য আরব আমিরাত এবং জর্ডানও গাজায় সেনা পাঠানোর ক্ষেত্রে আগ্রত দেখাচ্ছে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে