গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ জুলাই, ২০২৫
৬:৩৮ পূর্বাহ্ণ
195 ভিউ

গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ৬:৩৮ 195 ভিউ
গাজায় মানবিক সংকট ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরাইলের সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ইসরাইলকে সাহায্যের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সংস্থার হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় কার্নি বলেন, ‘ইসরাইল নিয়ন্ত্রিত সহায়তা কেন্দ্রে আন্তর্জাতিক সংস্থাসমূহের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ মানবিক সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।’ তিনি আরও জানান, ‘এই আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বিপুল পরিমাণ কানাডার অর্থায়নে সরবরাহকৃত সহায়তা আটকে আছে, যা ক্ষুধার্ত সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছে না।’ কার্নি বলেন, মানবিক সহায়তা প্রবেশে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি সব পক্ষকে ‘সৎভাবে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর’ জন্য আলোচনার আহ্বান জানান। একই সঙ্গে কানাডার অবস্থান স্পষ্ট করে বলেন, হামাস যেন সকল জিম্মিকে মুক্তি দেয় এবং ইসরাইল যেন গাজা ও পশ্চিম তীরের ভৌগোলিক অখণ্ডতা মেনে চলে। কানি বলেন, ‘কানাডা একটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে, যা ইসরাইলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও জানান, কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ‘টু-স্টেট সল্যুশন’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। ইসরাইলের মাসের পর মাস ধরে চলা গাজা অবরোধের কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ক্রমবর্ধমান সমালোচনা করছে। তারা বলছে, মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ থাকায় ক্ষুধা ও রোগ ছড়িয়ে পড়ছে গাজার জনগণের মধ্যে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ