ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’এর সফল উৎক্ষেপণ

ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’এর সফল উৎক্ষেপণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ১:১৯ 12 ভিউ
বছরের শেষ দিন নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। ৩১ ডিসেম্বর বুধবার বেলা ১০টা ৩০ মিনিটে পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পরীক্ষামূলকভাবে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার চাঁদিপুরে ক্ষেপণাস্ত্র প্রলয়ের ‘স্যালভো লঞ্চ’ বা জোড়া উৎক্ষেপণ হয়েছে। অর্থাৎ একই লঞ্চার থেকে পর পর দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দু’টিই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে প্রলয় নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ডিআরডিও সূত্রে জানা গেছে, লিড প্রোপেল্যান্ট এবং অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমসমৃদ্ধ ‘প্রলয়’ একটি আধা-ব্যালিস্টিক স্বল্প পাল্লার আধা ব্যালিস্টিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র । এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বুধবার প্রলয়ের উৎক্ষেপণের সময় ডিআরডিওর বিজ্ঞানী, কর্মকর্তা এবং ভারতের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘পরপর দু’টি ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষা প্রমাণ করে দিল ‘প্রলয়’ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর