ক্রিকেট দল কিনলেন শচীন টেন্ডুলকারের মেয়ে! – বর্ণমালা টেলিভিশন

ক্রিকেট দল কিনলেন শচীন টেন্ডুলকারের মেয়ে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৯:০২ 139 ভিউ
শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। টি-টোয়েন্টি লিগে দল কিনেছেন তিনি। মুম্বাইয়ের দলের মালিকানা গেছে তার হাতে। তবে এই ক্রিকেট মাঠে খেলা হয় না। হয় ইন্টারনেট গেমে। সারা ‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বইয়ের দল কিনেছেন। রিয়াল ক্রিকেট নামের একটি গেমে এই লিগ খেলা হয়। এর আগে দুই মৌসুমে খেলা হয়েছে। এই গেম খেলতে হলে নাম নথিভুক্ত করতে হয়। প্রথম মৌসুমে ২ লাখ নাম নথিভুক্ত হয়েছিল। দ্বিতীয় মৌসুমে তা বেড়ে হয়েছে ৯ লক্ষ ১০ হাজার। তৃতীয় মৌসুমে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা। এর খেলা বিভিন্ন চ্যানেল ও অ্যাপে দেখানো হয়। তার মধ্যে রয়েছে জিয়ো সিনেমা ও স্পোর্টস ১৮। এখন স্টার স্পোর্টসের সঙ্গে তা জুড়ে গেছে। অর্থাৎ এই মৌসুমে জিয়োহটস্টার অ্যাপে এই খেলা দেখানো হতে পারে। এদিকে ক্রিকেট পরিবারের সদস্য হয়ে ক্রিকেটে নতুন দায়িত্ব নিয়ে খুশি সারা। তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন নতুন প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে একটা ভালো দল তৈরি করার চেষ্টা করব। আশা করছি, সামনের দিনে আরও অনেকে এই খেলায় উৎসাহিত হবে।’ অবসর নেওয়ার পরেও খেলা ছাড়েননি শচীন। লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন তিনি। পাশাপাশি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকায় রয়েছেন তিনি। শচীনের পুত্র তথা সারার ভাই অর্জুন টেন্ডুলকারও আইপিএলে মুম্বাইয়ে খেলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন গোয়ার হয়ে। এবার পরিবারের আরও এক জন যুক্ত হলেন ক্রিকেটে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা