কৃষিপ্রধান রংপুর বিভাগে এবারে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়েছে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ এপ্রিল, ২০২৫
১০:৫৬ পূর্বাহ্ণ
150 ভিউ

আরও খবর

কৃষিপ্রধান রংপুর বিভাগে এবারে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১০:৫৬ 150 ভিউ
কৃষিপ্রধান রংপুর বিভাগে এবারে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়েছে। চাল সংগ্রহ হলেও তা ছিল শুভংকরের ফাঁকি। ধান সংগ্রহ হয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে সিকি ভাগেরও কম। আট জেলায় আমন ধান ও চাল সংগ্রহের অভিযান শুরু হয় ১৭ নভেম্বর। শেষ হয়েছে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। এ অবস্থায় চালচক্রের হাতে বন্দি খাদ্যশস্য সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়েছে। ফলে রংপুর বিভাগের ৮ জেলা ও উপজেলার খাদ্যগুদামে ধানের মজুত আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। রংপুর বিভাগে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৭৫ হাজার ৯৪০ টন। তবে সংগ্রহ হয়েছে ৬ হাজার ৩২৩ দশমিক ৩৬০ টন, যা লক্ষ্যমাত্রার ৭ শতাংশেরও কম। অবশ্য চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে ৯৬ শতাংশ। এ নিয়ে অনুসন্ধানে চাল সংগ্রহ অভিযানের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যা ছিল খাদ্য বিভাগের কর্মকর্তা ও মিল মালিকদের যোগসাজশে শুভংকরের ফাঁকির মারপ্যাঁচ। অনুসন্ধানে দেখা যায়, যারা মিল মালিক, তাদের অনেকেরই মিল বন্ধ রয়েছে। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন যাদের, তাদের অনেকের সঙ্গে চাল সরবরাহের চুক্তি করেছেন খাদ্য বিভাগের উপজেলা ও জেলা কর্মকর্তারা। তাদের মধ্যে প্রায় ৬০ ভাগ মিল মালিকের কোনো চাতাল ও মিল চালু নেই। তবুও তাদের সঙ্গে চাল সরবরাহের চুক্তিপত্র স্বাক্ষর করা হয়েছে স্থানীয় খাদ্য বিভাগের পক্ষ থেকে। তারাও চাল সরবরাহ করেছেন সরকারি খাদ্যগুদামে। জানা যায়, সরকারিভাবে যেসব চাল বিভিন্ন প্রকল্পের নামে কম দামে সরবরাহ করা হয়, যার অধিকাংশই ভুয়া প্রকল্পের নামে বরাদ্দ দেওয়া হয়ে থাকে; সেগুলোর বরাদ্দের চাল প্রকল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে গোপনে মিল মালিকরা এজেন্টের মাধ্যমে ক্রয় করেন। এছাড়াও বিভিন্ন নামে সরকারিভাবে যেসব চাল দুস্থ ও অচ্ছল পরিবারগুলোর মাঝে সরকার অনুদান দেয় এবং খোলাবাজারে কম দামে বিক্রি করে থাকে, সেসব চাল একটি চক্রের মাধ্যমে মিল মালিকরা কম দামে ক্রয় করে থাকেন। শুধু তাই নয়, পুরোনো চাল কম দামে ক্রয় করে মজুত করা হয়। পরে তা বিভিন্ন অটো রাইস মিলে বিশেষ পদ্ধতিতে ছাঁটাই করে নতুন চাল হিসাবে সরকারি খাদ্যগুদামে সরবরাহ করা হয়ে থাকে। এটি স্বীকার করেছেন খাদ্য বিভাগের নাম প্রকাশ না করার শর্তে এক বিভাগীয় কর্মকর্তা। এভাবে ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা মুখ থুবড়ে পড়লেও চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা অনুযায়ী পূরণ হয়েছে। রংপুর বিভাগে প্রতিবছর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা মোটামুটি সন্তোষজনক। সেখানে ধান সংগ্রহে করতে বারবারই ব্যর্থ হচ্ছে খাদ্য বিভাগ। কারণ হিসাবে কৃষকরা বলছেন, ধান-চাল সংগ্রহে বিদ্যমান পদ্ধতিতে কিছু অসংগতির কারণে কৃষক ভোগান্তির শিকার হচ্ছেন। গুদামে ধান বিক্রি করতে গেলে বিড়ম্বনায় পড়তে হয়। তবে ব্যবসায়ীদের কাছে ধান বিক্রিতে তেমন কোনো অসুবিধা হয় না। শুধু তাই নয়, হাটে প্রকাশ্যে ধান ব্যাসায়ীরা উন্মুক্তভাবে ধান ক্রয় করে থাকেন। কৃষকের বাড়ি থেকে মৌসুমি ধান ব্যবসায়ীরা ধান মাড়াই মৌসুমের শুরুতেই ধান ক্রয় করেন। এতে কৃষকের পরিবহণ খরচ যেমন বেঁচে যায়, তেমনই আগাম ধান বিক্রি করে পরবর্তী ফসল উৎপাদনে ওই টাকা লগ্নি করেন। এদিকে সরকারি গুদামে ধান ক্রয় শুরু হয় অনেক বিলম্বে। আর সেখানে ধান বিক্রি করতে গেলে অনেক সময় ফিরিয়ে দেওয়া হয়। নানা বিড়ম্বনার শিকার হতে হয়। এ কারণে রংপুর বিভাগের খাদ্য গুদামে ধানের মজুত আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা দক্ষিণ রামখানা ইউনিয়নের কৃষক চন্দ্রিকা রবিদাস বলেন, আমি সরকারি খাদ্যগুদামের বিড়ম্বনা এড়িয়ে মৌসুমের শুরুতেই বাড়িতে গ্রামের ব্যবসায়ীর কাছে ধান বিক্রি করেছি। নীলফামারীর জলঢাকার কৃষক আজিজার শেখ জানান, আমন মৌসুমে ১৫ বিঘা জমিতে ব্রি-৯৩ জাতের ধান আবাদ করেছেন তিনি। প্রতি বিঘায় ধান পেয়েছেন গড়ে ১৬ থেকে ১৮ মন। বিঘাপ্রতি জমিতে খরচ হয়েছে ১৫ হাজার টাকা করে। প্রতি মন ধান বিক্রি করেছেন ১ হাজার ৪৪০ টাকা। সে হিসাবে প্রতি কেজি ধানের দাম পড়ে ৩৬ টাকা। অথচ সরকার প্রতি কেজি ধানের দাম বেঁধে দিয়েছে ৩৩ টাকা। খোলাবাজারের চেয়ে ৩ টাকা কেজিতে কম। রংপুর সদরের তপোধন ইউনিয়নের মহব্বত খাঁ গ্রামের কৃষক ফজলুল মিয়া জানান, তিনি ২০ বিঘা জমিতে ধান রোপণ করেছেন। সব ধান তিনি খোলাবাজারে বিক্রি করেছেন। রংপুরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম বলেন, চেষ্টা করেও ধান সংগ্রহ হচ্ছে না। চাল পাওয়া যায়। কৃষকরা ধান পরিবহণের ব্যয় কমাতে এবং ধানের গুণগত মান নিয়ে সংশয় থাকে-এসব কারণে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে আগ্রহী নন। এতে ধানের স্টকে ঘাটতি দেখা দিচ্ছে, যা পরোক্ষভাবে চালের ঘাটতি হওয়ার আশঙ্কা থেকে যায়। তবে সরকরিভাবে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে কোনো সমস্যা হবে না। রংপুর মহানগর মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মিল মালিক সমিতির যুগ্মসম্পাদক মো. সামসুল আলম বাবু বলেন, রংপুর বিভাগ যেহেতু কৃষিপ্রধান এলাকা, অধিকাংশ কৃষক ধানের কী ধরনের গুণগতমান সংগ্রহ করা হয়, এ বিষয়টি ভালোভাবে জানেন না। কৃষকদের কাছ থেকে ধান নিতে হলে অবশ্যই তাদের ভালোমন্দ লক্ষ রাখতে হবে এবং আগে আলোচনা করা যেতে পারে। কৃষক যাতে হয়রানির শিকার না হন, সেজন্য খাদ্য অফিস থেকে মিটারের মাধ্যমে আগে ধানের আর্দ্রতা পরিমাপ করতে হবে। তাহলে অযথা ধান নিয়ে খাদ্যগুদামে যাওয়া আসার ভোগান্তি ও আর্থিক ক্ষতি থেকে কৃষক রক্ষা পাবেন। তিনি বলেন, অনেক সময় দেখা যায়, কোনো জায়গায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা উল্লেখ করা আছে। কিন্তু কৃষকের সংখ্যা যদি বেশি হয়, তখন তারা তা নিতে পারেন না। সেক্ষেত্রে লটারি করা হয়। এ অবস্থান থেকে সরকারকে সরে আসতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?