কিয়ারাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস – বর্ণমালা টেলিভিশন

কিয়ারাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ৭:২০ 132 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি মা হতে চলেছেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের দুবছরের মাথায় অভিনেত্রী নিজেই সুখবরটি জানিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টের ছবিতে দেখা যায়- সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের ওপর রাখা সাদা ছোট্ট এক জোড়া মোজা। এভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। সঙ্গে লিখেছেন, আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে। পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই এই দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা। বলিউডের একাধিক তারকাও এ হবু মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে এই তারকা জুটিকে অভিনন্দন জানিয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। কিয়ারার শেয়ার করা ছবিতে কমেন্ট বক্সে অপু লিখেছেন, ‘স্বাগতম।’ সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি লাভ ইমোজি। ২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমার সেটে দেখা হয় কিয়ারা ও সিদ্ধার্থের। দুজনে শুটিং চলাকালেই ডেটিং শুরু করেছিলেন বলে জানা যায়। তবে প্রেমের সম্পর্ক নিয়ে তখন মুখ খোলেননি কেউ-ই। বিষয়টি সর্বপ্রথম প্রকাশ্যে আনেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। ২০২২ সালে ‘কফি উইথ করণ’-এর একটি শো-তে তিনি জানান, সিদ্ধার্থ কিয়ারার সঙ্গে ডেটিং করছেন। এরপর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে একটি ঐতিহ্যবাহী হিন্দু অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন দুই তারকা। আগামীতে কিয়ারাকে দেখা যাবে ‘ডন-৩’ সিনেমায়। রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অন্যদিকে ‘পরম সুন্দরী’ সিনেমা নিয়ে আসছেন সিদ্ধার্থ মালহোত্রা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?