কিংবদন্তি অভিনেত্রী মধুমতী আর নেই – বর্ণমালা টেলিভিশন

কিংবদন্তি অভিনেত্রী মধুমতী আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ | ৬:৩৫ 68 ভিউ
বলিউডের বরেণ্য অভিনেত্রী এবং জনপ্রিয় নৃত্যশিল্পী মধুমতী বুধবার (১৫ অক্টোবর) ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। পিঙ্কভিলা এবং হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে। মধুমতী বুধবার ঘুমের মধ্যেই মারা যান। এদিন বিকালে বুওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মধুমতীর প্রয়াণের খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলার মতো তারকারা শোক প্রকাশ করেছেন। অভিনয় ও নৃত্য প্রশিক্ষক হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল, ফলে তার অসংখ্য ছাত্রছাত্রীরাও শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। ক্যারিয়ার জীবনে তিনি ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার ও জিতেন্দ্রর মতো স্বর্ণযুগের তারকাদের সঙ্গে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তার নৃত্যশৈলীর জন্যও ছিল বিপুল খ্যাতি। চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি সুপরিচিত ছিলেন এবং প্রায়শই সোনালী যুগের কিংবদন্তি পারফর্মার হেলেনের সঙ্গে তার তুলনা করা হতো। ‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’ এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। ১৯৩৮ সালে জন্মগ্রহণ করা মধুমতী ১৯৫৭ সালে মারাঠি সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে তার যাত্রা শুরু করেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার গভীর আগ্রহ ছিল এবং তিনি ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরির মতো নৃত্যের প্রশিক্ষণ নিয়েছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে