কালশীতে বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে – বর্ণমালা টেলিভিশন

কালশীতে বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ৬:০৯ 70 ভিউ
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাতে ছয় তলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় তৈরি পোশাকের কারখানা রয়েছে বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মিরপুর–১২ নম্বর সেকশনের কালশী রোডের ওই ভবনে রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। একে একে সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সতর্কতা হিসেবে আরও কয়েকটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ছয় তলা ভবনটির নিচতলায় বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার। কিন্তু কাল সেখানে কোনো অনুষ্ঠান ছিল না। ভবনের ষষ্ঠ তলায় পোশাক কারখানা। সেটিও রাতে বন্ধ ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি। ষষ্ঠ তলায় আগুন লাগায় শুরুতে নেভানোর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস গিয়ে কাজ শুরু করে। তবে আগুন লাগার আধাঘণ্টা পর তারা পৌঁছায়। আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এদিকে আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বহু কৌতূহলী মানুষ সেখানে ভিড় করে ছিলেন। তাদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোহেল ও তার স্ত্রীর বিচার শুরুর বিষয়ে শুনানির দিন ধার্য হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮ ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫ সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় টানা দুই সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কারণ কী? কোন রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় গ্রুপ ‘বি’? কুরবানি কবুল না হওয়ার ভয়াবহ ৫ ভুল— নিয়ত ঠিক না হলে সব আমলই ব্যর্থ! স্বস্তি সাধারণ করদাতাদের, করমুক্ত আয়সীমা বাড়ল দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার ২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল? টানা দু’দিন কমার পর ফের বাড়ল তেলের দাম ইরানের সঙ্গে আলোচনা ‘বর্ডারলাইনে’ আছে: ট্রাম্প এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি দিল ইরান ঘুচবে কি দুঃখ তিস্তাপারে