কাঁচামরিচের কেজি ১০ টাকা – বর্ণমালা টেলিভিশন

কাঁচামরিচের কেজি ১০ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৪৭ 111 ভিউ
নীলফামারীর সৈয়দপুরে কাঁচামরিচ খুচরা বাজারে মিলছে মাত্র ১০ টাকা কেজি দরে। আর কৃষক বিক্রি করছেন মাত্র ৬-৭ টাকা কেজি দরে। এতে মরিচচাষিদের মাথায় হাত পড়েছে। যে মরিচ সপ্তাহখানেক আগেও ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হয়েছে তা হঠাৎ করে দাম পড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন কৃষকরা। শুক্রবার শহরের আধুনিক সবজি বাজার ও কাঁচামালের আড়তে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে। সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে পরিচর্যা আর আবহাওয়া অনুকূল থাকায় কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বাজারে ভালো দাম না পেয়ে হতাশ মরিচ চাষিরা। ফলন ভালো হলেও দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন মরিচ চাষিরা। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মরিচচাষি জোবায়ের রহমান জানান, প্রতি কেজি কাঁচামরিচের বর্তমান পাইকারি বাজার দর ৬ থেকে ৭ টাকা। অথচ খেত থেকে মরিচ উঠাতে প্রতি কেজিতে শ্রমিকের পারিশ্রমিক দিতে হচ্ছে ৭ থেকে ৮ টাকা। আর সেই মরিচ বাজারজাত করতে কেজিপ্রতি গুনতে হয় আরও ২ থেকে ৩ টাকা। এ হিসাবে প্রতিকেজি কাঁচা মরিচের দাম পাওয়া তো দূরের কথা বিক্রিতে ২ থেকে ৩ টাকা লোকসান গুনতে হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে