ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম দুর্গের নাম বদল করল ভারত – বর্ণমালা টেলিভিশন

ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম দুর্গের নাম বদল করল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০০ 120 ভিউ
১৭৮১ সালে নির্মিত ব্রিটিশ সাম্রাজ্যের কর্তৃত্বের প্রতীক ফোর্ট উইলিয়াম দুর্গ। এতদিন এই দুর্গটিকে ভারতীয় সেনাবাহিনী কলকাতায় ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে আসছিল। সেই ফোর্ট উইলিয়াম দুর্গের নাম এবার পরিবর্তন করেছে তারা। বিজয় দুর্গ নাম রাখা হয়েছে দুর্গটির। ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে সরে আসার সিদ্ধান্ত হিসেবে ভারতীয় সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার যা নিশ্চিত করেছে একজন প্রতিরক্ষা কর্মকর্তা। জানা গেছে, অভ্যন্তরীণভাবে গৃহীত একটি সিদ্ধান্তে, সেনাবাহিনী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিস্তীর্ণ ক্যাম্পাসের অভ্যন্তরে কিছু ল্যান্ডমার্ক বিল্ডিংয়ের নামকরণ করেছে। যা নিয়ে ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘আমরা ধীরে ধীরে ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে দূরে চলে যাচ্ছি। যে কারণে ফোর্ট উইলিয়াম এবং এর অভ্যন্তরে আরও কিছু ভবনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী।’ সেনাবাহিনী সেন্ট জর্জ গেটের নাম পরিবর্তন করে শিবাজি গেট রাখা হয়েছে। আর এই ঐতিহাসিক স্থাপনা পুনর্নামাকরণের সিদ্ধান্ত গত নভেম্বর-ডিসেম্বর মাসেই নেওয়া হয়েছিল বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমরা কিচেনার হাউসের নাম পরিবর্তন করে মানেকশ হাউস করেছি।’ ফিল্ড মার্শাল স্যাম মানেকশ ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় দেশটির সেনাপ্রধান ছিলেন। বাংলাদেশ যুদ্ধে যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়াও স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বাঘা যতীন নামে পরিচিত, যিনি ১৯১৫ সালে ওড়িশার বালাসোরে বন্দুকযুদ্ধে ব্রিটিশ পুলিশের বুলেটের শিকার হন। তার অবদান স্বরূপ রাসেল ব্লকের নামকরণ করেছে বাঘা যতীন ব্লক নামে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার